ম্যাট্রিক পরীক্ষা দিতে বসেছি বলে মনে হচ্ছে: অপূর্ব

ম্যাট্রিক পরীক্ষা দিতে বসেছি বলে মনে হচ্ছে: অপূর্ব

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১১:০৫

ঈদ নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। সেই ধকল সামাল দিতে কাজ কমিয়ে দিয়েছিলেন। তারপর একবারে বিরতি; এসব আলাপ গেল আগস্ট মাসের মাঝামাঝি সময়ের। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় দিন বিয়ের পিঁড়িতে বসেছেন। একান্তে সময় কাটিয়েছেন নববধূর সঙ্গে। এই আলাপ শেষ করে কাজে ফিরেছেন ছোট পর্দার বড় তারকা অপূর্ব। গত বৃহস্পতিবার থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে ‘লাভ এন্ড ওয়ার’ শিরোনামের একটি নাটকের শুটে অংশ নিয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপূর্ব সঙ্গে যোগাযোগ করা হলে অপূর্ব বল্রন, ‘দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে ম্যাট্রিক পরীক্ষা দিতে বসেছি বলে মনে হচ্ছে। তেমনই ভয় ভয় কাজ করছে একটু। তবে একটা বিরতির পর কাজে ফিরতে পেরে মনটা বেশ ফুরফুরে লাগছে।’

‘লাভ এন্ড ওয়ার’ নাটকটির নির্মাতা সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

নির্মাতা সূত্রে জানা গেছে, বিরতির পর শুটিংয়ে ফেরায় অপূর্বকে শুট শুরুর আগে মিষ্টিমুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading