পপুলার লাইফের বোর্ড সভা ২৬ অক্টোবর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। খবর-কোম্পানি।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

