দেশের ২৩ স্থানে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু

দেশের ২৩ স্থানে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:৪০

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে উত্তরাঞ্চলের ১৯ স্থানে এসকেএস ফাউন্ডেশনের সাথে ক্ষুদ্র ঋণভিত্তিক ‘পার্টনারশিপ’ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন। এছাড়া দেশের আরও ৪ স্থানে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

পার্টনারশিপ ব্যাংকিং উপ-শাখাগুলো হলো পাবনার ফরিদপুর, সাথিয়ার দক্ষিণ বোয়াইলমারী, বেড়ার সানালপাড়া, চক রামানন্দপুর ও আটঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীখোলা, শাহজাদপুরের তালগাছি ও পাড়কোলা, বেলকুচির শেরনগর, চৌহালীর ব্রাহ্মণগ্রাম, রায়গঞ্জের চান্দাইকোনা, নিমগাছি ও হাট পাঙ্গাসী, বগুড়ার গোদারপাড়া, ঘোড়াধাপ ও সোনাতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট এবং নওগাঁর হাপানিয়া। পাশাপাশি এসকেএস স্কুল অ্যান্ড কলেজে সিআরএম বুথ ও হাসপাতালে এটিএম বুথ বসানো হয়েছে।

এছাড়া এদিন শরিয়তপুর সদর, ঢাকার মিরপুরের কালশী, নেত্রকোণার দূর্গাপুর এবং কিশোরগঞ্জের নিকলী উপ-শাখারও উদ্বোধন করা হয়েছে। মিরপুরের কালশী উপ-শাখার উদ্বোধন করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং নিকলী উপ-শাখার উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী।

এসময় এস এম পারভেজ তমাল বলেন, ‘ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের ব্যাংক হতেই এনআরবিসি ব্যাংক এই পার্টনারশিপ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।’

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading