ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:২০

ইন্ডিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার (২৩ অক্টোবর) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১২ জনের দল প্রকাশ করে। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে দারুণ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বাবর আজমের নেতৃত্বে এই প্রথমবার বিরাট কোহলির ইন্ডিয়ার সামনে দাঁড়াচ্ছে পাকিস্তান। এখন পর্যন্ত যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ১২ বারের দেখায় প্রত্যেকবার হেরেছে তারা। প্রস্তুতি ম্যাচে মুগ্ধ করায় ১২ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে ফখর জামানের। পিসিবির আগের ঘোষিত ১৫ জনের দলে তিনি ছিলেন না। অভিজ্ঞ শোয়েব মালিকও আছেন। টুর্নামেন্ট শুরুর কদিন আগে শোয়েব মাকসুদের স্থলাভিষিক্ত হন তিনি।

সরফরাজসহ বাদ পড়া তিনজন হলেন মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading