রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জন গ্রেফতার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ২০:২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮০১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২ হাজার ৮৫৬ পিস ইয়াবা, ১৩ কেজি ২৯৫ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ৫০০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা হয়েছে।

