এবারও পাঁচ তারকা হোটেলে পরীর জন্মদিন

এবারও পাঁচ তারকা হোটেলে পরীর জন্মদিন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৩০

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির জন্মদিন আগামীকাল (২৪ অক্টোবর)। এবারও বিশেষ আয়োজনে নিজের জন্মদিন পালন করছেন এই নায়িকা।

জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল রবিবার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী। এ জন্য ‘গুনিন’ ওয়েব ফিল্মের সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা। প্রতিবছর পরী মণি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবার সেই ড্রেস কোড পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল। গেল কয়েক বছর নিজের জন্মদিনে বিশেষ আয়োজন করে আলোচনায় থাকেন পরী মণি।

আর আমন্ত্রণপত্র হাতে পেয়ে যে কেউ মনে করবেন এটি বিমানের টিকেট। আমন্ত্রণপত্রে বিমানের ছবিও রয়েছে। শিরোনামে লেখা: তোমার খাঁটি হৃদয় নিয়ে আমার কাছে এসো এবং আমার সঙ্গে উড়ে বেড়াও চিরদিনের জন্য।

পরীমনিকে যারা চেনেন, তারা জানেন তিনি মুক্তমনা। সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করতে ভালোবাসেন। এবারও সেই আয়োজনের যে ঘাটতি থাকবে না আমন্ত্রণপত্র দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার- বিশেষ বন্ধুরাই এদিন পরীমনির আনন্দ উদযাপনের সঙ্গী হবেন। পরীমনির ভাষায় যাদের রয়েছে ‘খাঁটি হৃদয়’।

চিত্রনায়িকা পরী মণি বর্তমানে ‘গুনিন’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটে ব্যস্ত আছেন। এর পর তিনি ‘মা’, ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমার শুটে অংশ নেবেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading