করোনা: গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

করোনা: গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০০

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮১৪ জন। শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ০৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট এক কোটি দুই লাখ তিন হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব‌্যক্তির মৃত্যু হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading