আমেরিকায় গত বছরে বন্দুক সহিংসতা ৩০ শতাংশ বেড়েছে

আমেরিকায় গত বছরে বন্দুক সহিংসতা ৩০ শতাংশ বেড়েছে

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ২১:৪৫

গত বছরের কোভিড-১৯ মহামারীর সময় আমেরিকায় বন্দুক সহিংসতার হার প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে। সাইন্টিফিক রিপোর্টস-এর বৃহস্পতিবার প্রকাশিত গবেষণামূলক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র।

গবেষকরা চিহ্নিত করেছেন যে, মহামারীর ১৩ মাসের সময়কালে আমেরিকায় বন্দুক সহিংসতায় প্রায় ৫১ হাজার ঘটনা ঘটেছে। ১ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত পূর্ববর্তী ১৩-মাসের সময়কালের তুলনায় প্রায় ৩৯ হাজার বেশি।

গবেষকরা মনে করছেন যে মহামারীতে মানসিক ও অর্থনৈতিক চাপ পাশাপাশি আগ্নেয়াস্ত্রের বিক্রি, বাড়িতে থাকার আদেশ ও সামাজিক দূরত্বের মতো পদক্ষেপ তীব্র সহিংসত্রা বৃদ্ধির জন্য দায়ী হতে পারে। তাঁরা “অনিচ্ছাকৃত সামাজিক ও অর্থনৈতিক” চাপ সম্পর্কে সচেতন হওয়ার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading