বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলো ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলো ইংল্যান্ড

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:৩৫

ইংল্যান্ডের আদিল রশিদ ও মঈন আলির স্পিন বিষে ছাড়খাড় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১এর ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনি¤œ রানের লজ্জায় পড়লো দু’বারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড। এর আগে পাঁচবার মোকাবেলায় প্রতিবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আর টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ওয়েস্ট ইন্ডিজের। প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।
লজ্জার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শুধুমাত্র ক্রিস গেইল দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছেন। আর কোন ব্যাটারই ডাবল ফিগারে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করেন গেইল।
দলের অন্য ব্যাটারদের মধ্যে লেন্ডন সিমন্স ৩, এভিন লুইস ৬, শিমরোন হেটমায়ার ৯, ডোয়াইন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ওবেড ম্যাককয় ০, রবি রামপল ৩ ও আকিল হোসেন অপরাজিত ৬ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে রশিদ ২ দশমিক ২ ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট নেন। মঈন-মিলস ২টি করে শিকার করেন।
৫৬ রানের টার্গেট স্পর্শ করতে শুরুটা ভাল না হলেও সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। ৭০ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ওপেনার জেসন রয় ১১, জনি বেয়ারস্টো ৯, মঈন ৩ ও লিয়াম লিভিংস্টোন ১ রান করে আউট হন।
আরেক ওপেনার জশ বাটলার ও অধিনায়ক ইয়োইন মরগান দলের জয় নিশ্চিত করেন। বাটলার ২৪ ও মরগান অপরাজিত ছিলেন ৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের আকিল ২টি উইকেট নেন। ৩ রানে ২ উইকেট শিকারে ম্যাচ সেরা হন ইংল্যান্ডের মঈন।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে হেরেছিলো ইংল্যান্ড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading