কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ ওতোনিয়েল গ্রেপ্তার

কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ ওতোনিয়েল গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১১:২৫

কলম্বিয়ার শীর্ষ মাদক চোরাকারবারি এবং দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, কলম্বিয়ার এই ‘মাদক সম্রাট’ ওতোনিয়েল নামেই বেশি পরিচিত। শনিবার সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তাকে ধরা হয়।

ওতোনিয়েলকে ধরিয়ে দিতে আট লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র তার মাথার দাম ৫০ লাখ ডলার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে এক ভিডিও বার্তায় বলেছেন, “এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটা। এটা শুধু ১৯৯০ এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গেই তুলনীয়।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading