বাঘাবাড়ীতে মিল্কভিটার সামনের দোকানে আগুন

বাঘাবাড়ীতে মিল্কভিটার সামনের দোকানে আগুন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৩০

সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্কভিটা) সামনের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুনে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সোমবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ওই দোকানে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাঘাবাড়ী নদী অঞ্চলের ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছেন।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে— সে বিষয়েও কোনো তথ্য মেলেনি।

স্থানীয়রা জানিয়েছেন, বাঘাবাড়ীতে মিল্কভিটা কার্যালয়ের গেটের সামনের বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যেই একটি দোকানে আগুন লেগেছে। আশপাশের বেশ দূরবর্তী এলাকা থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading