সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:০৮

পূর্বের বড় পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। খবর-ডিএসই।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৩ কোটি ৫১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।


এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪০টির, দর কমেছে ২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩০৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading