দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৪৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক এক্সেসরিজের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস মঙ্গলবার অলিম্পিক এক্সেসরিজের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৭৩ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৯.৫৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.০৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.২৬ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৭.৮২ শতাংশ, স্টানডার্ড ইন্বসুরেন্সের ৭.৭৬ শতাংশ এবং সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।

