আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে আমেরিকা

আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে আমেরিকা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ২২:১০

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে আমেরিকা। ওই টিকা ১২ বছর ও তদূর্ধ্বদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশকে সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছরের শুরুতে আমেরিকা খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকার অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলক ব্যবহারের পর, আমেরিকার অনুদান দেওয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, আমেরিকার বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত।

এখন পর্যন্ত আমেরিকা বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading