দৌলতদিয়া ফেরী ঘাটে দীর্ঘ যানজট

দৌলতদিয়া ফেরী ঘাটে দীর্ঘ যানজট

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১০

মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরি দুর্ঘটনার কবলে পড়ার দ্বিতীয় দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২৮অক্টোবর) সকাল ১০টায় সরোজমিনে গিয়ে দেখা যায়,দৌলতদিয়া ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকোর দীর্ঘ সারি রয়েছে। এছাড়া, প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে। এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান,পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট কখন সচল হবে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। এ কারণে এই পাশে যানবাহনের জট আছে। ঘাট সচল হলে সবকিছু আবার স্বাভাবিক হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading