এবার গুলশান থানার মামলায় গ্রেফতার আরজে নীরব

এবার গুলশান থানার মামলায় গ্রেফতার আরজে নীরব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:২৫

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নীরবকে এবার গুলশান থানার একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, ‘মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আজিজুল হক আসামি আরজে নীরবকে গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।’

এর আগে গত ৮ অক্টোবর নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলো পুলিশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading