ঢাবিতে ‘প্রযুক্তি ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামীকাল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ২২:১০
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের প্রযুক্তি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল।
আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীর অন্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকেল সাড়ে ৩ টায় কার্জন হল এলাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

