জায়ান-জিজির বিচ্ছেদ

জায়ান-জিজির বিচ্ছেদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫০

জনপ্রিয় গায়ক জায়ান মালিক ও ফ্যাশন মডেল জিজি হাদিদের ব্রেকআপ হয়েছে। তবে একসঙ্গে মেয়ে খাইয়ের দেখাশোনা করবেন তারা। সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে পিপল ডটকম।

এ প্রসঙ্গে জিজি হাদিরের পারিবারিক বন্ধু সংবাদমাধ্যমটিতে বলেন, ‘তারা এখন একসঙ্গে থাকছেন না। যদিও তারা বাবা-মা হিসেবে যথেষ্ট দায়িত্বশীল। তারা একসঙ্গে সন্তানের দেখাশোনা করবেন। ইয়োলান্ডা ( জিজি হাদিদের মা) মেয়ের ব্যাপারে খুবই রক্ষণশীল। মেয়ে ও নাতনির সর্বোচ্চ ভালোটুকু চাইছেন তিনি।’

এদিকে জিজি হাদিদের মুখপাত্র এক বিবৃতিতে পিপল ডটকমকে বলেন, ‘জিজি হাদিরের মনোযোগ এখন সম্পূর্ণ খাইয়ের দিকে। তিনি এই সময় প্রাইভেসি চাইছেন।’ তবে জায়ান মালিকের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৫ সালের ডিসেম্বরে জিজি হাদিদের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন জায়ান। ২০১৬ সালের শুরুর দিকে নিজের প্রথম সোলো ভিডিও অ্যালবামে প্রেমিকার সঙ্গে শুটিং করেন সাবেক ‘ওয়ান ডিরেকশন’ তারকা।

তবে ২০১৮ সালে মার্চে ব্রেকআপের কথা জানান তারা। যদিও তাদের সম্পর্ক আবার জোড়া লাগে। ২০২০ সালে জানুয়ারিতে আবার একসঙ্গে দেখা যায় তাদের এবং সেই বছর ভালোবাসা দিবসে সম্পর্কের কথা স্বীকার করেন তারা। একই বছর এপ্রিলে জিজি হাদিদের মা হওয়ার খবর আসে। গত বছর ২৩ সেপ্টেম্বর বাবা হওয়ার খবর জানান জায়ান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading