নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:৪০

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় ফরিদপুরমুখী এক অ্যাম্বুলেন্স উল্টে খাদে পরে পানিতে ডুবে দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) ভোরের দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা কালীবাড়ী এই দুর্ঘটনা ঘটে। 

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সম্পর্কে মামা-ভাগনা। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার জানান, শুক্রবার দিবাগত রাতে গাবতলী বাস টার্মিনাল থেকে ৫ যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাম্বুলেন্সটি। এরপর রাত ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালকও তার সহযোগীসহ মোট ৭ যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫ জন সেই সময়েই বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে খাদের পানিতে ডুবে মারা যান। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক অ্যাম্বুলেন্স যাত্রী জানান, গন্তব্যে পৌঁছানোর জন্য গাবতলী টার্মিনালে কোনো বাস না পেয়ে এক দালালের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়। এরপর ভোরে মানিকগঞ্জ এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মারা যান ওই দুই যাত্রী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading