ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৩৬ শতাংশ

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৩৬ শতাংশ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৩০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিল ১৮.৮৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৯.১৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৬ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ কমেছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৫৫ পয়েন্টে। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২.২৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.০৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২০.৯৮ পয়েন্টে, বিমা খাতে ২৪.১৮ পয়েন্টে, আইটি খাতে ৩০.০১ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩১.২৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৩৩.৭৪ পয়েন্টে, খাদ্য খাতে ৩৬.২৫ পয়েন্টে, বস্ত্র খাতে ৩৭.০৯ পয়েন্টে, চামড়া খাতের ৩৯.৩৯ পয়েন্টে, পেপার খাতে ৪৩.২২ পয়েন্টে, আর্থিক খাতে ৬৪.৫৭ পয়েন্টে, সিরামিক খাতে ৮৭.৬৮ পয়েন্টে, বিবিধ খাতে ১২৬.৮৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৯৮৬.৬৯ পয়েন্টে এবং পাট খাতে (-৩৬.৩৭) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading