ফেরি দুর্ঘটনা: পাটুরিয়ায় উদ্ধারকারী জাহাজ রুস্তম

ফেরি দুর্ঘটনা: পাটুরিয়ায় উদ্ধারকারী জাহাজ রুস্তম

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১১:৩০

পাটুরিয়ায় রো রো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় উদ্ধার অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে।

বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী হামজার কমান্ডার সানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট বারোটি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরও দুটি যানবাহন উদ্ধারে আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading