সন্ধানী লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সন্ধানী লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সন্ধানী লাইফ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:২০

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-ডিএসই।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির কনসুলেটেড ১৪ কোটি ২২ লাখ টাকার প্রিমিয়াম আয় হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৯ কোটি ১৫ লাখ টাকা।

এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ৬১ কোটি ৮ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৩৬ কোটি ৩২ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানিটি ৩২ কোটি ১০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৭০ কোটি ২২ লাখ টাকার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading