দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ১৫:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.৩৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মোজাফ্ফর হোসেন স্পিনিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.০৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫৮ শতাংশ, শেফার্ড েইন্ডাস্ট্রিজের ৭.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৩২ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ৭.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩০ শতাংশ এবং ফরচুন সুজের ৬.০৬ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading