মধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ভবন করুন: রিহ্যাবকে চসিক মেয়র

মধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ভবন করুন: রিহ্যাবকে চসিক মেয়র

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ২১:১৫

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। এখানে মানুষের ঘনত্ব অনুসারে জমির সংকট রয়েছে। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে জমির সীমাবদ্ধতা অনুসারে সাশ্রয়ী মূল্যে মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ঊর্ধ্বমুখি করে ভবন নির্মাণ করতে হবে। এতে করে কৃষি ও আবাদি জমি রক্ষা করে আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে।

তিনি মঙ্গলবার (২ নভেম্বর) সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসের মেয়র দপ্তরে রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে একথা বলেন।

এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রিহ্যাবের কো-চেয়ারম্যান মাহবুব সোবাহান জালাল তানভীর, সদস্য নাজিম উদ্দিন, মোর্শেদুল হাসান, আব্দুল গাফফার নিয়াজি, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর প্রমুখ উপস্থিত ছিলেন ।

মেয়র আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মাণ, মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন, ঘুনধুম পর্যন্ত রেললাইন ও সড়ক সম্প্রসারণ, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে করে চট্টগ্রাম নগরী ওয়ান-সিটি-টু-টাউনে পরিণত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে আবাসনের ক্ষেত্রে রিহ্যাব ও আমাদেরকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading