সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩ নভেম্বর) মূল্য সূচকের ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৫৬ পয়েন্ট কমেছে। আর এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১১শ কোটি টাকার ঘরে নেমেছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৯ জুন ডিএসইতে ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৪০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ২৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯৪ পয়েন্ট কমে ২০ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading