উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখন বড় চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী

উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখন বড় চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।

তিনি বলেন, সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading