আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৭

আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৭

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৭ হাজার ৮৮৭ জন। এদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন। নতুন শনাক্ত হওয়া ২৪৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ২২৭ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৩০০জন সুস্থ হয়ে উঠলেন। ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯১৫ টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ২৭ হাজার ৮৪৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৬০ হাজার ৭১৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৬৭ হাজার ১৩৪টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩২ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন আর ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন। মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন তিনজন। বাকি চারজনের মধ্যে রংপুর বিভাগে দুজন আর খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকি দুজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading