‘তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ’

‘তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৩০

বাংলাদেশে ওয়ালটন চমৎকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয়তম। পাশাপাশি দেশটি এখন হালকা থেকে ভারি প্রকৌশল তৈরি শিল্পেও স্থানান্তরিত হচ্ছে। এ ছাড়াও উৎপাদিত হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তিনি এসব কথা করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া রোড শোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডা’র চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্যামসাং বাংলাদেশে মোবাইল, ফ্রিজ, টেলিভিশন সবকিছুই তৈরি করছে। এলজিও বাংলাদেশে কাজ করছে। এসব কোম্পানি ছাড়াও আরো অনেক কোম্পানি বাংলাদেশে আসার পথে রয়েছে। এখন বাংলাদেশ গাড়ি উৎপাদন শুরু করছে। পিএইচপি গ্রুপ প্রোটন কার, প্রগতির মিৎসুবিশি এবং হুন্দাই গাড়ি আগামী মার্চ থেকে বাংলাদেশে তৈরি হবে। ২০২৩ সালের মধ্যে হুন্দাই বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা করছে।

তিনি বলেন, বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্স আমরা তরুণ প্রজন্মের জন্য করছি। এ বিষয়টিকে নিয়ে নতুন নতুন তরুণ-তরুণীরা অনেক উদ্ভাবনী ধারণা নিয়ে আসছেন। তাই আমরা এখন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোকে অর্থায়ন করছি। তারা ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। একই সঙ্গে আমরা সফল স্টার্টআপগুলো নিয়ে কাজ করছি। বাংলাদেশে তাদের বড় অবদান রয়েছে। আমাদের অর্থনীতিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যে এই রোড শোতে লন্ডনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন।

সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading