ঋণ খেলাপীর দায়ে নৌকা প্রতীকের প্রার্থীতা বাতিল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১১:৩০
ঋণ খেলাপীর দায়ে শার্শা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতার প্রার্থীতা বাতিল করেছে শার্শা উপজেলা নির্বাচন অফিসার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে প্রার্থীতা বাছাইয়ের দিন এ তথ্য দেন শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান।
নির্বাচন অগ্রাধিকার ক্রেডিট ইনফরমেশন অব ব্যুরোর যুগ্ম পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সই করা রির্টানিং অফিসারকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে যশোর জেলার ১০ নম্বর শার্শা ও উলাশী ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ মনোনয়নপত্র দাখিলকারী মোট ৬ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ঋণখেলাপী এবং ৫ জন প্রার্থীর সকলেই ঋণখেলাপী থেকে মুক্ত। ঋণখেলাপী প্রার্থী হলেন কবির উদ্দিন আহমেদ (তোতা)।
শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র পেয়েছি। এ তথ্যের ভিত্তিতে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।

