করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৯০ জন। ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading