নাটোরে রাস্তার পাশে ইউপি সদস্যের লাশ

নাটোরে রাস্তার পাশে ইউপি সদস্যের লাশ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৩:২৫

নাটোরের লালপুর উপজেলায় মতিউর রহমান মতি (৫০) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতি লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপি’র ৫ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি লালপুর উপজেলা সৈনিক লীগেরও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় এই ইউপি সদস্যের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading