কমিউনিটি ক্লিনিকে টিকাদান চলবে ৬-১২ নভেম্বর

কমিউনিটি ক্লিনিকে টিকাদান চলবে ৬-১২ নভেম্বর

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪৫

করোনা টিকা শনিবার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত পাঁচশ মানুষকে টিকা দেওয়া হবে। নিবন্ধন করেছেন এমন আঠারোর্ধ্ব সবাইকে করোনার টিকা দেওয়া হবে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে এক ভার্চুয়াল প্রেস বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী একটি বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই আমরা টিকাসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছি।’

শামসুল হক বলেন, ‘এই সময়ের মধ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একদিন করে প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা দেওয়ার আগে নির্ধারিত এলাকায় প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করণের কাজও চলছে।’

তিনি আরও বলেন, ‘যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি তারাসহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এ ক্যাম্পেইনেও সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading