মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১৪ নভেম্বর
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৫৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

