দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৬:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৪.৬২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেনসনের ৯.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৮.৫২ শতাংশ, আমরানেটের ৮.২৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.২১ শতাংশ, ই-জেনারেশনের ৩.৭১ শতাংশ, বেঙ্গল ইউন্ডসরের ৩.৪৭ শতাংশ, বিকন ফার্মার ৩.৪৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৩.২৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৩.২২ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading