কুয়েত সরকারের পদত্যাগ

কুয়েত সরকারের পদত্যাগ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৫০

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার ক্ষমাসীন আমিরের কাছে পদত্যাগ জমা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাই’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের নির্বাচিত সংসদে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের মতবিরোধ চলছিল। এতে করে দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যেই দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিলো সরকার।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading