কেডিএস অ্যাক্সেসরিজের প্রথম প্রান্তিক ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৯:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩০ পয়সা।

