দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৬:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির বা ৩০.৮৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ব্র্যাক ব্যাংকের । খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার ব্র্যাক ব্যাংকের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৩০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ৭০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.১৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.৫৫ শতাংশ, কপারটেকের ৭.৯৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৫.৩৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৬৪ শতাংশ এবং তাকাফুল ইন্সুরেন্সের ৩.২৯ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading