বাসে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

বাসে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১। আপডেট ১৪:২০

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিআরটিএ’র উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘সোমবার বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই অপরাধের পুনরাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা মাঠেই রয়েছেন। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে।’

তিনি জানান, এসব অভিযান তদারকিতে রয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading