সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। খবর-ডিএসই।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৩৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading