সূচক উত্থানে লেনদেন শেষ

সূচক উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৭ নভেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে নামমাত্র। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৭ পয়েন্ট কমেছে। বুধবার ডিএসইতে মোট ৩৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading