কাল স্পট মার্কেটে যাচ্ছে ১৭ কোম্পানি

কাল স্পট মার্কেটে যাচ্ছে ১৭ কোম্পানি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে হবে। কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, তশরিফা, তমিজউদ্দিন টেক্সটাইল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, সাফকো স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু ফেব্রিক্স, খুলনা পাওয়ার, ইন্ট্রাকো, জিপিএইচ ইস্পাত, জেমিনি সী ফুড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিডি অটোকার্স এবং আমান কটন। খবর-ডিএসই।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ২২ নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading