লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা

লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৪০

লাহোরকে বুধবার (১৭ নভেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা করা হয়েছে। একটি বায়ুমান পর্যবেক্ষক কোম্পানী এ ঘোষণা দেয়।

এদিকে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন শহরবাসী এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

সুইস টেকনোলজি কোম্পানী আইকিউ এয়ার লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে। অথচ বায়ুমানের বিপদজনক স্তর ৩০০।

এ প্রেক্ষিতে নগরীর বাসিন্দা মোহাম্মদ সায়িদ বলেন, ‘শিশুরা শ্বাসজনিত সমস্যায় ভুগছে। আপনারা এর একটা সমাধান খুঁজে বের করুন।’

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ুদূষণ আরো মারাত্ম্ক রূপ নিয়েছে । জ্বালানি হিসেবে নিন্মমানের ডিজেল ব্যবহার, শস্য পোড়নোর ধোঁয়াসহ শীতের ঠান্ডা তাপমাত্রায় স্থির মেঘের ধোঁয়াশার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হচ্ছে।

উল্লেখ্য, ইন্ডিয়া সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের শহর লাহোরে এক কোটি ১০ লাখ লোকের বসবাস। শহরটি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে।

শহরের একজন দোকানী ইকরাম আহমেদ বলেন, আমরা গরীব লোক। ডাক্তারের ফি দিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা কেবল আবেদন জানাতে পারি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading