সংঘর্ষ ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর আর্মেনিয়া-আজারবাই সীমান্ত সংঘাতের অবসান

সংঘর্ষ ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর আর্মেনিয়া-আজারবাই সীমান্ত সংঘাতের অবসান

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৮:০০

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তির পর আজারবাইজানের সাথে সীমান্ত বরাবর যুদ্ধের অবসান ঘটেছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয় জানায়, রাশিয়ার মধ্যস্থতায় এ চুক্তিতে পৌঁছানোর কারণে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শত্রুতার অবসান হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর্মেনিয়ার পূর্ব সীমান্ত বরাবর এ যুদ্ধ ছড়িয়ে পড়েছিল।

ওই মন্ত্রণালয় তাদের সরকারি ওয়েবসাইটে জানায়, বর্তমানে সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে।

এতে আরো বলা হয়, সেখানে যুদ্ধ চলাকালে আর্মেনিয়ার এক সৈন্য নিহত হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading