সরকারি দপ্তরের সেবাদান পদ্ধতি জনগণকে জানান: তথ্যসচিব

সরকারি দপ্তরের সেবাদান পদ্ধতি জনগণকে জানান: তথ্যসচিব

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ২০:৫০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন সরকারের বিভিন্ন দপ্তর থেকে জনগণ কিভাবে সেবা পেতে পারে সে বিষয়ে দেশের মানুষকে জানাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার কাকরাইলে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।

অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং ৬৮ তথ্য অফিসের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি অংশ নেন। সচিব এসময় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে উন্মুক্ত বৈঠক ও মহিলা সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

তথ্যসচিব মো: মকবুল হোসেন বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া তথ্য কর্মকর্তাদের দায়িত্ব।

তিনি বলেন, সরকারি দপ্তরগুলো থেকে সেবা পাওয়ার বিষয়ে জনগণকে জানানোর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের সম্পৃক্ত করলে ভালো ফল হবে। সেইসাথে জনস্বার্থে আয়োজিত সকল অনুষ্ঠান মানসম্মত হওয়া প্রয়োজন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading