আফসার উদ্দিন আহমদ খানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ২২:১৫
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী বুধবার (১৭ নভেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান বুধবার ভোররাতে ঢাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

