সৈয়দপুরে রক্ষা পেলো বিমানের ৬৭ যাত্রী

সৈয়দপুরে রক্ষা পেলো বিমানের ৬৭ যাত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ০৭:৪০

নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নভোএয়ারের ৬৭ যাত্রী। বিমানটি ঢাকা থেকে বুধবার (১৭ নভেম্বর) ৫টা ৩০ মিনিটে উড়াল দিয়ে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

রানওয়েতে নামার সময় বিমানটির সামনের একটি চাকা ব্লক হয়ে প্রচণ্ড ঝাঁকুনিসহ থেমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বিমান যাত্রীরা জানান, বিমানটি থামার আগে প্রচণ্ড ঝাঁকুনির কারণে এবং ভেতরে ত্রুটি ঘোষণায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়াহুড়ি করে নামতে যেয়ে অনেক যাত্রী সামান্য আহত হন।

বিমানের যাত্রী আজিজুল ইসলাম জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা হুড়াহুড়ি ও ছোটাছুটি করে। এতে কয়েকজন আহত হন। শেষ পর্যন্ত নিরাপদে নামতে পেরেছি আমরা।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে বিমানটি রয়েছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। চাকাটি ঠিক করার কাজ চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading