১৮ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

১৮ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ০৯:০০

আজ ১৮ নভেম্বর, ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪৭৭ – উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।

১৭২৭ – মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।

১৮২০ – মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।

১৮৩৯ – বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।

১৮৫৭ – বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৯০৩ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৯ – আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।

১৯১৮ – সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৬ – জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।

১৯৪৮ – ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।

১৯৫৬ – মরোক্কো স্বাধীনতা অর্জন করে।

১৯৬১ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।

১৯৬৩ – কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৬৬ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৯৯ – তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৮৬১ – আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।

১৮৮৭ – ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর।

১৮৯৭ – প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৮ – প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচী।

১৯০৬ – জর্জ ওয়াল্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।

১৯১৭ – পেড্রো ইনফ্যান্টে, তিনি ছিলেন মেক্সিকান অভিনেতা ও গায়ক।

১৯৩৫ – রব্নি হল, তিনি অস্ট্রেলিয়ান লেখক ও কবি।

১৯৩৬ – কবি জিয়া হায়দার ।

১৯৬৩ – পিটার স্মাইকেল, তিনি ডেনিশ ফুটবলার।

১৯৮৩ – মাইকেল ডসন, তিনি ইংরেজ ফুটবল।

১৯৯২ – নাথান ক্রেস্‌, তিনি আমেরিকান অভিনেতা।

মৃত্যু:

১০৫৩ – অতীশ দীপঙ্কর [অনুমিত]।

১৭৭৭ – জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।

১৮৪৩ – সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে ।

১৮৮৬ -চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।

১৯২২ -মার্সেল প্রুস্ত্‌, তিনি ছিলেন ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৯৪১ -ওয়ালথার নেরন্সট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৫২ – ফরাসী কবি পল এল্যুয়ার ।

১৯৬২ -নিল্স বোর, তিনি ছিলেন ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।

১৯৮১ – শিল্পী আনোয়ারুল হক ।

১৯৯১ – চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।

১৯৯৯ -পল বওলেস, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও লেখক।

২০১৩ -নিজাট উইগুর, তিনি ছিলেন তুর্কি অভিনেতা।

২০১৩ -পিটার ওয়িন্টনিক্‌, তিনি ছিলেন কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।

দিবস:

ওমানের জাতীয় দিবস। মরক্কোর স্বাধীনতা দিবস। ১৯৫৬ সালে ফ্রান্স এবং স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading