এমবি ফার্মার পর্ষদ সভা ২২ নভেম্বর
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

