দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৫৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪৪.৫৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৫ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ান ব্যাংকের ৯.৭০ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৫৮ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৫৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৩৪ শতাংশ, পেনিনসুলার ৮.৭৭ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৪ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৮.১০ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭.৮৭ শতাংশ এবং ডাচবাংলা ব্যাংকের ৬.৬৯ শতাংশ দর বেড়েছে।

