গ্লাসগো সম্মেলন থেকে করোনা পজিটিভ ২৯১

গ্লাসগো সম্মেলন থেকে করোনা পজিটিভ ২৯১

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১২:৩৫

গত দেড় বছরে মহামারি কি তা ভালোভাবেই চিনতে পেরেছে মানুষ। দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন খেলার টুর্নামেন্ট থেকে মিউজ়িক কনসার্ট, যে কোনো ধরণের বড় জমায়েত বন্ধ রেখেছিল বিশ্বের অধিকাংশ দেশ। এমনকি করোনাভাইরাসের মহামারি থেকে বাঁচতে পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক গেমসও। আন্তর্জাতিক সম্মেলন হয়েছে ভার্চুয়ালি।

কিন্তু ২০২১-এ এসে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেন সবাই। আন্তর্জাতিক সম্মেলনগুলোও ‘অন-লাইনের’ পরিবর্তে ‘অফ-লাইনে’ হওয়া শুরু হয়েছে। এ ভাবেই জি-২০-এর পরে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত হয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কোপ-২৬)।

সম্মেলনে যোগ দিয়েছিলেন ২০০ বেশি দেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে উপস্থিতি ছিলেন বিভিন্ন পরিবেশ আন্দোলন কর্মী ও বিশেষজ্ঞে ও সংস্থার লোকজন। পরিণতি— এ পর্যন্ত গ্লাসগো সম্মেলন ফেরত ২৯১ অংশগ্রহণকারী বা সম্মেলন চলাকালে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বলেন, ‘সংক্রমিতের সংখ্যা আরো বাড়তে পারে। ইউরোপ এই মুহূর্তে করোনা সংক্রমণের মূল কেন্দ্রে পরিনত হয়েছে। সম্প্রতি এক দিনে ২০ লাখ মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে ইউরোপে।’

এর মধ্যে গ্লাসগো থেকে সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই স্কটল্যান্ডের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা অস্বস্তিতে পরেছেন।

নিকোলা বলেন, সংক্রমণ যাতে আর না-বাড়ে, তাই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। গ্লাসগো সম্মেলনে যোগ দেওয়া প্রত্যেককের (সাধারণ কর্মী থেকে বিশেষজ্ঞ) করোনা পরীক্ষা করা হচ্ছে। সম্মেলন শুরুর আগেও সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানে অনুমতি দেওয়া হয়েছিল। এ ছাড়া, মাস্ক পরা বাধ্যতামূলক ছিল সম্মেলনে। দুই সপ্তাহব্যাপী চলা সম্মেলনের জন্য নিয়মিত পরিস্কার পর্বও চলেছে। তার পরেও এই সংক্রমণ।

বিশেষজ্ঞদের অনুমান, অনুষ্ঠানে যোগদানকারী অন্তত ৯২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ ছিল ঠিকই, কিন্তু তাঁরা হয়তো সংক্রমিত ছিলেন। পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি।বিভিন্ন ছবিতে রাষ্ট্র ও সরকার প্রধানদের মাস্ক ছাড়া ছবি তুলতে দেখা গেছে সম্মেলনে।

পাবলিক হেলথ স্কটল্যান্ড (পিএইচএস) জানায়, সম্মেলনের অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হয়েছিল ‘ল্যাটেরাল ফ্লো ডিভাই ‘ বা এলএফডির সাহায্যে। বিশেষজ্ঞদের অনুমান, পিসিআর-টেস্টের থেকে হয়তো এটির সংক্রমণ ধরার ক্ষমতা কম। হয়তো উপসর্গহীন বা সদ্য সংক্রমিতদের শরীরে ভাইরাসের উপস্থিতি টের পায়নি এই পরীক্ষাটি। তাতেই এই কাণ্ড।

স্কটল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক সরকারি সংস্থাটি জানায়, জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া প্রতি ১০০০ জনের মধ্যে ৪ জনের করোনা-পজ়িটিভ ধরা পড়েছে। এটা শুধু সম্মেলনের ছবি। এ বাদ দিয়ে গ্লাসগো সম্মেলন চলাকালীন একাধিক বিক্ষোভ, জমায়েত হয়েছে অনুষ্ঠানস্থলের বাইরে। সেখানেও বহু মানুষ ভিড় করেছেন। পিএইচএস-এর বক্তব্য, পরিস্থিতি আরও খতিয়ে দেখা দরকার। ডিসেম্বরের শেষে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading